ঋণের বোঝায় আত্মঘাতী দম্পতি
দি নিউজ লায়ন; কাটোয়া শহর এলাকায় ঋণের বোঝায় আত্মঘাতী দম্পতি। জানা যায়, রুজিরোজগার বন্ধ। জানা যায়, মাথায় ঋণের বোঝা। চরম হতাশায় একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই দম্পতি। জীবানন্দ বন্দ্যোপাধ্যায়(৫৫) ও মিতা বন্দ্যোপাধ্যায়(৪৯) নামে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটোয়া শহরের কাঠগোলাপাড়ায় বাড়ি ছিল জীবানন্দবাবুদের।
সেই বাড়ি বিক্রি করে ভাড়াবাড়িতে থাকতেন। পিক আপ ভ্যান ভাড়া খাটানোর ব্যবসা করতেন। স্ত্রী মিতাদেবী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। এক ছেলে ও এক মেয়ে। ছেলে শুভম একটি বেসরকারি ব্যঙ্কে কাজ করেন। মেয়ে শালিনী কাটোয়া কলেজের বিএ প্রথমবর্ষের ছাত্রী। পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে ছেলে শুভম সকালে প্রাতরাশ সেরে কাজে চলে যান।
শালীনি সকাল প্রায় সাড়ে নটা নাগাদ ঘুম থেকে ওঠেন। তারপর শালীনিই প্রথম দেখতে পান ঘরের মধ্যে বাবা মায়ের ঝুলন্ত দেহ। প্রতিবেশী ও আত্মীয়দের খবর দেন শালীনি। খবর পায় পুলিশও। মৃত দম্পতির ছেলে শুভম বলেন," বাবা অনেক টাকা ঋণ করে ফেলেন। সুদসহ কিস্তি মেটাতে পারছিলেন না।এনিয়ে বাবা ও মা হতাশায় ভুগছিলেন।" পুলিশ দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Post a Comment